ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মসজিদে জমি দেওয়ায়’ বাবাকে পিটিয়ে মারল ছেলেরা

আকাশ জাতীয় ডেস্ক:  

মসজিদে জমি দেওয়ার জের ধরে দুই ছেলে মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবা আরশেদ আলীকে (৬০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ এ ঘটনায় ছোট ছেলেসহ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাগীর ইউনিয়নের চর উখিয়ারা গ্রামে রোববার সকাল ৮টার দিকে।

নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। সদর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত আরশেদ আলীর বড় ছেলে মো. খবির এর বাড়ির সামনে মেহগনি বাগানের পশ্চিম পাশে শ্যালো মেশিনের ঘরের পাশে ভুক্তভোগী আরশেদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্টরা জানায়, পারিবারিক কলহ ও জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম আরশেদ আলীর বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের বউ মোসাম্মৎ সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ছোট ছেলের বউ রুমা (২৫) ও নিহত আরশেদ আলীর প্রবাসী মেয়ে আসমানীর বড় ছেলে (নাতি) মোহাম্মদ আহাদ (২৫) পরস্পরের যোগসাজশে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, ১৫/২০ দিন পূর্বে ভিকটিম আরশেদ আলী তার বাড়ির পাশে চর উকিয়ার জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে তার ছেলে ও ছেলের বউদের মধ্যে চরম ক্ষোভের প্রেক্ষিতে উক্ত হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

‘মসজিদে জমি দেওয়ায়’ বাবাকে পিটিয়ে মারল ছেলেরা

আপডেট সময় ০১:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২