ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহিমা বেগমকে পিবিআই’র কাছে হস্তান্তর

আকাশ জাতীয় ডেস্ক:  

ফরিদপুরের বোয়ালমারি থেকে উদ্ধার হওয়া রহিমা বেগমকে (৫৫) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার রহিমা বেগমকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারি থেকে উদ্ধার করা হয় রহিমা বেগমকে। এ ঘটনায় রহিমা বেগমসহ আরও দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা যায়, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনা মহেশ্বরপাশার নিজ বাড়ির দোতলা থেকে নিচে পানি আনতে নিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলার পর পুলিশ ও র‌্যাব ছয়জনকে গ্রেফতার করে। ১৭ সেপ্টেম্বর দৌলতপুর থানা থেকে মামলাটি পিবিআই’কে তদন্তভার দেওয়া হয়।

এদিকে, রহিমা বেগমের স্বেচ্ছায় আত্মগোপনে থাকার ঘটনাকে অপহরণ দাবি করেছে আসামিদের পরিবার। তারা হয়রানির অভিযোগ এনে দায়ের মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, ২৭ আগস্ট রাতে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর রহিমা বেগম চট্টগ্রাম ও গোপালগঞ্জের মোকসেদপুরে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। ১৭ সেপ্টেম্বর তিনি ফরিদপুরের সৈয়দপুরে কুদ্দুসের বাড়িতে যান। যেই বাড়িতে রহিমা বেগম ছিলেন সেখান থেকে কুদ্দুস ও আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে রহিমা বেগম ওই বাড়িতে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রহিমা বেগমকে পিবিআই’র কাছে হস্তান্তর

আপডেট সময় ১২:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২