ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

নিজ জেলার মানুষ আমাকে এভাবে বরণ করবে কল্পনাও করিনি: সাফজয়ী কাপ্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আর সেই ইতিহাস গড়া দলের কাণ্ডারি ছিলেন সাবিনা খাতুন। সাবিনার দলের এমন সাফল্যে গর্বিত দেশ ভাসছে আনন্দের জোয়ারে।

দেশে এসেও জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রত্যেক নারী ফুটবলার। দেশের মানুষের সাথে তারা ভাগাভাগি করে নিয়েছেন। ছাদখোলা বাসে চড়ে গ্রহণ করেছেন অভিবাদন, দিয়েছেন সেই ভালোবাসার উত্তরও।

এবার পরিবারের সঙ্গে আনন্দ ভাগের পালা। তাই নিজ জেলা সাতক্ষীরায় সাফজয়ী অধিনায়ক সাবিনা। সেখানেও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পেলেন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনা কে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এ সময় সাবিনা বলেন, ‘আমার নিজ জেলার মানুষ এমন ভাবে বরণ করে নেবে আমি কল্পনাও করিনি। আমি সত্যি গর্বিত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

নিজ জেলার মানুষ আমাকে এভাবে বরণ করবে কল্পনাও করিনি: সাফজয়ী কাপ্তান

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২