ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

সাবিনাদের মতো নেপালকে হারাতে চান জামালরাও

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কয়েকদিন আগেই নেপাল জয় করে এসেছে বাংলাদেশের মেয়েরা। সাফের ফাইনালে দেশটিকে হারিয়ে নিয়ে এসেছে শিরোপা।

এবার ছেলেদের পালা। তবে কোনো প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট নয়, বরং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তারা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামী ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করা রাকিব হোসেন চান এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। হারাতে চান নেপালকেও।

তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কম্বোডিয়ার বিপক্ষে আমি গোল পাই। এবং এই গোলে আমরা জয় লাভ করি। দলকে জিতিয়ে খুব আনন্দিত। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। সামনে নেপালের বিপক্ষে মাঠে নামবো আমরা। সেই ম্যাচে আমি ভালো করতে চাই এবং দলের জয়ে অবদান রাখতে চাই। ’

নেপালের বিপক্ষে নিজেদের সেরাটুকু দিতে চান জানিয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘পরবর্তী ম্যাচে আমাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচটি জিতে নিতে চাই। ’

নেপালের বিপক্ষে ম্যাচ শেষ করে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

সাবিনাদের মতো নেপালকে হারাতে চান জামালরাও

আপডেট সময় ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২