ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

দিনাজপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্য-রাতে অভিযান চালিয়ে দিনাজপুর পৌর এলাকার এক স্কুল পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে বন্ধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুর পৌর এলাকার দক্ষিণ লালবাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান চালান।

জানা যায়, দক্ষিণ লালবাগ এলাকার চা দোকানদার বাদশা মিয়ার মেয়ে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আনজুমানের (১৬) সঙ্গে শহরের চাউলিয়াপট্টি এলাকার সালাম হাসানের ছেলে আহাদ হাসান রুবেলের (২২) বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার রাতে আনুজামানের বিয়ের জন্য হলুদ অনুষ্ঠানের আয়োজন করার বিষয়টি খবর পেয়ে আনজুমাদের বাড়িতে উপস্থিত হন ইউএনও মর্তুজা আল মুঈদ। এ সময় বাল্যবিয়ের আয়োজনের ব্যাপারে বাবা বাদশা মিয়া ও মা লিজা বেগমকে জিজ্ঞাসাবাদ করে বিয়ের উপর্যুক্ত না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ের আয়োজন করবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। পরে বিষয়টি ছেলে ও তার বাবাকে মোবাইলে জানানো হয়। একই সঙ্গে রোববার সদর উপজেলা পরিষদে একটি মুচলেকা দেওয়ার জন্য বলা হয়। যদি তারা মুচলেকা না দেয় তাহলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনও জানান।

এ বিষয়ে ইউএনও মর্তুজা আল মুঈদ বলেন, খবর পেয়ে আমি সেখানে যাই। গিয়ে দেখি ১৬ বছরের একটি মেয়ের বিয়ের আয়োজন চলছে। মেয়েটির বাবা-মাকে বাল্যবিয়ে দিতে নিষেধ করি। এছাড়াও বাল্যবিয়ের কুফল সম্পর্ক তাদেরকে অবহিত করি। পরে তারা বিয়ের আয়োজন করবে না মর্মে মুচলেকা দেন। এছাড়াও মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করা হবে না বলেও কথা দিয়েছেন আনজুমানের বাবা-মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

দিনাজপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

আপডেট সময় ০৭:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২