ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীর সঙ্গে পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলার হাজিপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে ওই শিক্ষক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত আব্দুল্লাহ আলী কয়েক মাস আগে থেকে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। একসময় ছাত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানসিক চাপ সামলাতে না পেরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন।

বুধবার রাতে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন ওই শিক্ষক। পরে কয়েকজন মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রীর সঙ্গে পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২