ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের সুরক্ষায় জাপান-ইউএনএইসসিআর ৩.৫ মিলিয়ন ডলারের চুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় জাপান ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইসসিআর ৩.৫ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) এই চুক্তি সই হয়।

কক্সবাজার ক্যাম্পে ও ভাসান চরে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি জাপান সরকার ও তাদের জনগণের সমর্থন, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তাদের সংহতির জন্য ইউএনএইচসিআর কৃতজ্ঞ।

চুক্তি অনুসারে ইউএনএইচসিআর কক্সবাজার এবং ভাসান চরে ক্যাম্পে তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ভাসান চর ও কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা, কাজের সুযোগ তৈরি, উন্নত ও নিরাপত্তা বাড়ানোর দৃঢ় আশা নিয়ে এই প্রকল্পে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি কক্সবাজার সফরের সময়, আমি ইউএনএইচসিআর এবং এর অংশীদারদের উদ্ভাবনী কাজ দেখেছি। যেহেতু রোহিঙ্গা সংকট ষষ্ঠ বছরে পড়েছে। মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শরণার্থীদের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য অর্থায়ন অব্যাহত রাখাও অপরিহার্য। এই সংকটের টেকসই সমাধান একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে সহায়ক হবে। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে জাপান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের সুরক্ষায় জাপান-ইউএনএইসসিআর ৩.৫ মিলিয়ন ডলারের চুক্তি

আপডেট সময় ০৬:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২