ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

এই ট্রফি বাংলাদেশের সবার: সাবিনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হিমালয় জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন দেশে ফিরে দেশের মানুষকে সাফ শিরোপা উৎসর্গ করেছেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক। এ সময় তিনি ধন্যবাদ জানান বাফুফে, মন্ত্রণালয় ও সমর্থকদের।

সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’

সাফ জয়ের পর থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। সামনের বছর সাফ গেমস সাফল্যসহ এশিয়া পর্যায়ের সাফল্যের দিকে নজর এখন সাবিনা-স্বপ্নাদের।

সাবিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়।’

সাফের এ সাফল্য সহজে আসেনি বলে জানান সাবিনা। ‘গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা। দীর্ঘদিন ধরে দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য অধিনায়ক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি সাবিনা। ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন ও মন্ত্রী মহোদয়ের। তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ছাদ খোলা বাসে করে নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পূরণ করা হয়েছে। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

এর আগে বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান। এ সময় তাদের মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করা হয়।

বেলা ১টা ৪০ মিনিটে সাবিনাদের বহকারী বিমানটি বিমানবন্দরে পৌছায়।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

এই ট্রফি বাংলাদেশের সবার: সাবিনা

আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২