ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

তিন মাসের মধ্যেই ফোর জি চালু হচ্ছে: তারানা হালিম

অাকাশ আইসিটি ডেস্ক:

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, তিন মাসের মধ্যেই ফোর জি চালু হচ্ছে। ইতিমধ্যে ফোর জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে অপারেটররা। বুধবার সকালে ফোর জি সেবা কার্যক্রম সম্পর্কে একটি গণমাধ্যমকে তিনি এ কথা জনান।

তারানা হালিম বলেন, ফোর জি নীতিমালায় গ্রাহকের ব্রাউজিং কার্যক্রমসহ বিভিন্ন তথ্য এক যুগ সংরক্ষণ রাখার ধারাসহ ২৩টির মতো বিষয়ে আপত্তির কথা জানায় অপারেটরগুলো। যে ২৩টি আপত্তির কথা বলেছে তার অধিকাংশই তারা ভুলভাবে ব্যাখ্যা করছে। এর বেশির ভাগই ভুল ব্যাখ্যার কারণে সেগুলো বিভ্রান্তি তৈরি হয়েছিল।

তিনি আরো বলেন, যত ভুলবোঝাবুঝি হোক ফোর জি চালুর বিষয়ে বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এ বছরের অবশিষ্ট ৩ মাসের মধ্যেই ফোর জি চালু হবে। অপারেটররা সেটা করবে। ইতিমধ্যে অপারেটররা ফোর জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ফোর জি গাইড লাইনের কয়েকটি জায়গায় এখন কিছু ব্যাখ্যা সংযোজন করা হবে। সংযোজনের কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে এবং যেকোনোভাবেই হোক ডিসেম্বরের মধ্যেই দেশে ফোর জি চালু হবে। এটা হবে আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

তিন মাসের মধ্যেই ফোর জি চালু হচ্ছে: তারানা হালিম

আপডেট সময় ০১:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭