ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রক্সি দিতে এসে ৬ ভুয়া পরীক্ষার্থী আটক, ২ শিক্ষককে কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের কটিয়াদীতে দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৬ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ভুয়া পরীক্ষার্থীদের প্রক্সিতে সহযোগিতা করা ও তাদের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুই শিক্ষককে আটক করে ৬ ও ৩ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

মঙ্গলবার ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের গাউছিয়া রাহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র-২-তে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ২ জন শিক্ষক হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. সোলাইমান ৬ মাস ও একই মাদ্রাসার সহকারী মাওলানা মো. সাদেকুর রহমানকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।

আটককৃত ৬ প্রক্সি শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ৬ পরীক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ৬ জন পরীক্ষার্থী হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রাসার ২২ জন শিক্ষার্থী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মাঝে ৬ জন পরীক্ষার্থীর বদলি পরীক্ষা অন্যরা দিচ্ছে- এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত পরীক্ষার্থীর স্বাক্ষর, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীদের চেহারার মিল না থাকায় ৬ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন। তাদের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২ জন শিক্ষককে আটক করে ৬ ও ৩ মাসের সাজা প্রদান করেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, ৬ ভুয়া পরীক্ষার্থী ও ২ শিক্ষককে আটক করা হয়েছে। ৬ ভুয়া পরীক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হওয়া তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রক্সি দিতে এসে ৬ ভুয়া পরীক্ষার্থী আটক, ২ শিক্ষককে কারাদণ্ড

আপডেট সময় ১০:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২