ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গুম নিয়ে কথা বলার আগে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত’

আকাশ জাতীয় ডেস্ক:   

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির রবিবারের বিখ্যাত শো ‘সানডে উইথ লরা কুইন্সবার্গ’ এ সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকারে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন সময়ের স্মৃতি, কমনওয়েলথ ইত্যাদির পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি গুম হত্যা নিয়ে কথা বলেন।

প্রায় সাড়ে ৭ মিনিটের সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথকে তিনি প্রথম দেখেছিলেন ১৯৬১ সালে যখন রানি পূর্ব পাকিস্তানে রাষ্ট্রীয় সফরে যান। তখন তিনি শিশু ছিলেন এবং বাবা শেখ মুজিবুর রহমানের সাথে দাঁড়িয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে দেখেছিলেন রানিকে।

তিনি আরো বলেন, রানি শুধু বিশ্বের নেতা ছিলেন তা নয়, তিনি ছিলেন সারা বিশ্বের দেশগুলোর জন্য একজন মমতাময়ী মা।

শেখ হাসিনা বলেন, আমি ৭ বার কমনওয়েলথ সামিটে অংশ নিয়েছি। এছাড়া ২০১২ সালে রানির দাওয়াতে অলিম্পিকে যোগ দিয়েছি। প্রত্যেকবারই দেখা হয়েছে। উনার অসাধারণ স্মরণশক্তি ছিল। একবার কমনওয়েলথ সম্মেলনে আমাকে দেখতে না পেয়ে খোঁজ করেন হাসিনা কোথায়, ওকে দেখছি না কেনো!

শেখ হাসিনা কমনওয়েলথ সম্পর্কে বলেন, বর্তমান সময়ে এসে একা একটি দেশ চলতে পারে না। জোটবদ্ধ হয়ে থাকার প্রয়োজন আছে।

লরা কুইন্সবার্গ জিজ্ঞেস করেন, সদ্য প্রয়াত রানির কমিশনার বাংলাদেশ সরকারকে বলেছে আগামী নির্বাচন যেন সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু হয়, একই কথা জাতিসংঘও বলছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য আমি আমার বাবাসহ পরিবারের ১৮ সদস্য হারিয়েছি। এরপর ২১ বছর দেশে গণতন্ত্র ছিল না। প্রায় ২০ বার দেশে মিলিটারি ক্যু করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে। আর্মি থেকে রাজনৈতিক দল হয়েছে। তারাতো মানুষের কাছে কখনোই ভোটের জন্য যেতো না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমার সংগ্রাম ছিল। আওয়ামী লীগ সরকার এটা নিশ্চিত করেছে।

বাংলাদেশে গুম নিয়ে জাতিসংঘের উদ্বেগ নিয়ে শেখ হাসিনা বলেন, যারা এই প্রশ্ন তুলে তাদের দেখা উচিত নিজেদের দেশে কতো মানুষ গুম হচ্ছে। অভিযোগ না করে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত।

একই শোতে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান ও ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘গুম নিয়ে কথা বলার আগে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত’

আপডেট সময় ০৫:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২