ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটার সিদ্ধান্ত বহাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্বিতীয় বারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহকারীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখারি আদেশ দেয়া হয়েছে। বুধবার (৪অক্টোবর) রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা দু’টি আবেদনের শুনানি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে মেডিকেল ভর্তিতে দ্বিতীয় বারের পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আগামী ৬ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) ধার্য দিনে রাষ্ট্রপক্ষ ও বিএমডিসি করা আবেদন দু’টি শুনানির জন্য উত্থাপন করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বুধবার শুনানির দিন ধার্য করেন।

গত বছরের এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরির সিদ্ধান্তটি গত ১২ সেপ্টেম্বর স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত গত ১৪ সেপ্টেম্বর ওই আদেশ স্থগিত করে ০৩ অক্টোবর আবেদনের শুনানির দিন ধার্য করে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে দেন।

এরপর স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন জানায় বিএমডিসি। এ আবেদনটির শুনানি নিয়ে গত ২১ সেপ্টেম্বর একই ধরনের আদেশ দেন একই আদালত। গত ১২ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি রুলও জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বিএমডিসি’র চেয়ারম্যানকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল। রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটার সিদ্ধান্ত বহাল

আপডেট সময় ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭