ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে রোনালদোকে ‘হারামজাদা’ বললেন আলভেস

আকাশ স্পোর্টস ডেস্ক:

লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে একে অন্যের মুখোমুখি হয়েছে বহুবার। ফলে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশ ভালোভাবেই জানেন দানি আলভেস।

মাঠে পর্তুগিজ উইঙ্গারের কারণে যে যন্ত্রণা পোহাতে হতো সেটাও এবার খোলাসা করছেন ব্রাজিলিয়ান রাইট-ব্যাক।

আলভেস স্বীকার করেছেন, মাঠে রোনালদোকে সামলাতে হিমশিম খেতে হয়েছে তাকে। এমনকি তাকে নাকি ‘এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস’ নিতে দেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। আর এজন্য রোনালদোকে ‘হারামজাদা’ আখ্যায়িত করলেন আলভেস! আসলে তিনি শব্দটি গালি হিসেবে নয়, বরং রোনালদোর প্রশংসা করতেই ব্যবহার করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সা তারকা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো, ওই হারামজাদা আমাকে এক সেকেন্ডের জন্যও নিঃশ্বাস নিতে দেয়নি। আমি যদিও খারাপ (পারফর্ম)করিনি, কিন্তু এটা (রোনালদোক সামলানো) খুব কঠিন। সে একটা গোলমেশিন।

ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়ে লা লিগায় খেলেছেন রোনালদো ও আলভেস। দুজন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেলায় ‘এল ক্লাসিকো’-তে নিয়মিত মুখোমুখি হতেন তারা। আলভেস জানিয়েছেন, ওই সময় রোনালদো-ই তার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিলেন।

বার্সার জার্সিতে আলভেস ছয়বার লা লিগার শিরোপা জিতেছেন। অন্যদিকে রিয়ালের জার্সিতে রোনালদো একই শিরোপা জিতেছিলেন দুইবার। সেভিয়ার সময়টুকু হিসাবে ধরলে স্পেনে ২৮টি শিরোপা জেতার স্বাদ পান আলভেস। অন্যদিকে রোনালদো ১৫টি শিরোপা জেতার পাশাপাশি রিয়ালের রেকর্ড গোলদাতা বনে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে রোনালদোকে ‘হারামজাদা’ বললেন আলভেস

আপডেট সময় ০৬:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২