ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

স্ত্রীর কবরে চিরশয্যায় শাহ মোয়াজ্জেম

আকাশ জাতীয় ডেস্ক:  

স্ত্রীর কবরেই চিরশয্যায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে তার সহধর্মিনীর কবরে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাদ জোহর মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা এবং তৃতীয় ও শেষ জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে (সেন্ট্রাল মসজিদ) অনুষ্ঠিত হয়।

জানাজায় শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহ ইফতিখার হোসেন রানা, ছেলের বউ মনজুরা কবির হোসেন রিমি, মেয়ে রেহনুমা আফরিন দিনা, মেয়ে জামাই মোয়াজ্জেম হোসেন অপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ পরিবারের সদস্যরা কবরস্থানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

স্ত্রীর কবরে চিরশয্যায় শাহ মোয়াজ্জেম

আপডেট সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২