ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্ন বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক:

এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলে ৪টি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এসব কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্ন সরবরাহ করা হয়।

জানা গেছে, নড়াইলের কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এ ছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে এলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন।

অপরদিকে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগেই বিষয়টি নজরে আসে বলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর আলীসহ কেন্দ্র সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা জানান, ‘১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে এলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেওয়া বন্ধ করে দেন। পরে তা গুছিয়ে নেওয়া হয়।’

একই প্রসঙ্গে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বলেন, ‘আমাদের এখানে সরবরাহ করা একটি প্যাকেটে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেওয়ার আগেই বিষয়টি আমাদের নজের আসে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্ন বিতরণ

আপডেট সময় ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২