ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পদ্মা সেতু করতে পারলে কাতারকে হারাতে পারবো না কেন’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে খেলছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে যুবারা।

বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আগামী ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচের আগে ভালো ফলের জন্য আত্মবিশ্বাসী দলের ম্যানেজার বিজন বড়ুয়া।

কাতারের বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী বিজন বড়ুয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমাদের দল যে কোনও অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। আগামী ম্যাচে আমাদের কঠিন প্রতিপক্ষ কাতারের বিপক্ষে খেলা এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে চাই। ’

‘আমাদের ছেলেদের কাতারকে হারানোর অ্যাবিলিটি আছে। তাদের খেলা সুন্দর, পাসিং সুন্দর। আমি ছেলেদের আগেও বলেছি যে আমরা যদি পদ্মা সেতু করতে পারি তাহলে বাহরাইন-কাতরকে হারাতে পারবো না কেন?’

ম্যানেজারের মত প্রত্যয়ী সুর তানভীর হোসেনের কণ্ঠেও। দলের এই অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশানুযায়ী খেলতে পেরেছি। বাহরাইনের বিপক্ষে আমরা ড্র করেছি। ভুটানের বিপক্ষে জয় নিয়ে তিন পয়েন্ট পেয়েছি। আগামী ম্যাচেও আমরা ভালো কিছুই চাই। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। ’

আগামী ম্যাচ বাংলাদেশের জন্য খুব কঠিন একটি ম্যাচ হতে চলেছে বলে মনে করেন তানভীর। তিনি বলেন, ‘আমি মনে কাতারের বিপক্ষের ম্যাচটি আমাদের জন্য এই টুর্নামেন্টে সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পদ্মা সেতু করতে পারলে কাতারকে হারাতে পারবো না কেন’

আপডেট সময় ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২