ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরাও এ মুহূর্তে অনেক রাত পর্যন্ত সজাগ থাকি: কৃষিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চালের দাম বৃদ্ধি ও মজুদ ঘাটতির জন্য আগাম বন্যা ও চিটা রোগকে দায়ী করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘চালের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল। এ বিষয়ে আমরা সজাগ আছি। সাংবাদিকরা যেমন গুরুত্বপূর্ণ ইভেন্ট হলে অনেক রাত পর্যন্ত সজাগ থাকেন, আমরাও এ মুহূর্তে অনেক রাত পর্যন্ত সজাগ থাকি।’

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চালের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

মতিয়া চৌধুরী বলেন, ‘খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগাম বন্যা না হলে এবারও আমাদের চাল আমদানি করতে হতো না। আগাম বন্যার বিষয়টি আমাদের মাথায় ছিল না। এ জন্যই বোরো উৎপাদন এবার কম হয়েছে।’

আমন উৎপাদনের মাধ্যমে ঘাটতি দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকার এবার এক কোটি ১৭ লাখ টাকার বীজ, ডিএপি ও এমওপি সার এবং নগদ এক হাজার করে টাকা দেবে। কৃষি প্রণোদনা কার্যক্রমের পাশাপাশি এ সহায়তা দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, এর আগে কোনো সরকারই কৃষকদের এ ধরনের সহায়তা ও প্রণোদনা দেয়নি। এবার এ কার্যক্রমের আওতায় এক লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে সহায়তা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরাও এ মুহূর্তে অনেক রাত পর্যন্ত সজাগ থাকি: কৃষিমন্ত্রী

আপডেট সময় ১১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭