ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ গোলে ২ রেকর্ড গড়লেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইউরোপ সেরার মঞ্চে পুরোটা সময় পিএসজির বিরুদ্ধে লড়াই করে গেল সমানে-সমানে। কিন্তু পেরে উঠল না আক্রমণত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। অ্যাওয়ে ম্যাচে জয়ের খরা কাটাল ফরাসি চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়েরের দল। এই ম্যাচে এক গোল করে দলকে সমতায় ফেরানোর সঙ্গে দুইটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

খাইফার মাঠে বুধবার রাতে ৩৭তম মিনিটে জালের দেখা পান মেসি। কিলিয়ান এমবাপ্পেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে যান আর্জেন্টাইন মহাতারকা। শুরুতে শট নেওয়ার কথা ভাবলেও প্রতিপক্ষের বাধার মুখে পারেননি এমবাপ্পে। পরে পায়ের কারিকুরিতে সামনের দিকে এগিয়ে বাই লাইন থেকে চেষ্টা করেন মেসিকে খুঁজে নেওয়ার।

ঠিক মতো পারেননি এমবাপ্পে। তবে কাছেই দাঁড়িয়ে থাকা খাইফার ফরাসি ডিফেন্ডার ডিলান বাতুবিনসিকার পায়ে লেগে বল যায় মেসির কাছেই। বাঁ পায়ের আড়াআড়ি শটে বাকিটা সারেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এ নিয়ে ইউরোপ সেরার মঞ্চে ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক। ছাড়িয়ে গেলেন এতদিন যৌথভাবে পাশে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করেছেন ৩৮টি দলের বিপক্ষে। ইসরায়েলের কোনো দলের বিপক্ষে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মেসি। এই নিয়ে ভিন্ন ১৯ দেশের ক্লাবের বিপক্ষে গোল করলেন তিনি। একই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির ১৮ মৌসুমে গোল করলেন মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১ গোলে ২ রেকর্ড গড়লেন মেসি

আপডেট সময় ১২:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২