ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ : আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক: 

সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি জোট গঠন এবং বিভিন্ন দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো।

বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম বার্ষিক ইন্টারপা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আইজিপি বলেন, ইন্টারপা সম্মেলনে পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

অনুষ্ঠানে ইন্টারপা প্রেসিডেন্ট ও তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ইলমাজ কোলাক এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক বক্তব্য রাখেন।

ঢাকায় অনুষ্ঠিত ইন্টারপার তিনদিনের সম্মেলনকে সফল আখ্যায়িত করে আইজিপি ড. বেনজীর আহমেদ আরও বলেন, এ সম্মেলনে সদস্য দেশসমূহের পুলিশের সক্ষমতা বাড়াতে সম্ভাব্য ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটেছে, যা সাইবার জগতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে বিশ্বব্যাপী মানুষ আজ একে অপরের সঙ্গে সংযুক্ত। সাইবার অপরাধীরা নিজ দেশের সীমানা ছাড়িয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে সাইবার জগতে অপরাধ করছে। বর্তমান বিশ্বে ডিজিটাল সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে যেভাবে অপরাধ বাড়ছে তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে উঠছে। এজন্য পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

আইজিপি বলেন, সফলতার সঙ্গে অপরাধ দমন, মোকাবিলা ও তদন্তের জন্য পুলিশিংয়ের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীরা সাইবার জগতে পুলিশের নিবিড় মনিটরিং প্রত্যাশা করে।

উল্লেখ্য, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র তিন দিনব্যাপী ১১তম বার্ষিক সম্মেলন ১২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ : আইজিপি

আপডেট সময় ১১:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২