ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে মিলল বিবস্ত্র মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক: 

বেনাপোল সীমান্তের কাঁটাতারের কাছ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ধানক্ষেতে পড়ে আছে। এছাড়া তার গায়ে অনেক আঘাতের চিহ্ন এবং পায়ে গামছা বেঁধে ভারত সীমান্তের দিক থেকে টেনে-হিঁচড়ে আনার চিহ্ন দেখা গেছে।

স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক সকালে সীমান্তের কাঁটাতারের কাছে ফসলি জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। এ সময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিজিবি ও পুলিশে খবর দেন। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান বাংলানিউজকে বলেন, বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারত সীমান্তের কাঁটাতারের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার বিষয়টি সকালে জেনেছি। পরে পোর্ট থানার পুলিশসহ বিজিবির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাঁটাতারের খুব কাছেই বাংলাদেশের ভূ-অংশে মরদেহটি পড়ে ছিল।

তিনি আরও বলেন, মরদেহের সারা শরীরের অজস্র আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রথামকিভাবে ধারণা করা হচ্ছে, অধিক আঘাতের কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। উদ্ধারের পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে মিলল বিবস্ত্র মরদেহ

আপডেট সময় ০৪:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২