ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধ হলো বাল্যবিয়ে, খাবার গেল এতিমখানায়

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীর সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকিয়ে বরযাত্রীদের খাবার এতিমখানায় বিলিয়ে দিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যন্ড)।

একই সঙ্গে কনের বাবা-মা থেকে মুছলেকা নিয়ে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর গ্রামে সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলাউদ্দিনের মেয়ে ও বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীর (১৬) সঙ্গে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে পুলিশদল নিয়ে হাজীর হন সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী।

এ সময় বরযাত্রীদের জন্য প্রস্তুতকৃত প্রায় শতাধিক লোকের এক বেলার খাবার মীর্জাপুর রহমানিয়া এতিমখানায় বিলিয়ে দেন তিনি।

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বন্ধ হলো বাল্যবিয়ে, খাবার গেল এতিমখানায়

আপডেট সময় ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২