ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

পৌর বিএনপির সভাপতি পদে ১ ভোট পেয়েছেন বেবি

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির এবারের সম্মেলনে সভাপতি পদে (ছাতা মার্কা) প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ১ ভোট পেয়েছেন। এ খবরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ২০২১ সালে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সাবিনা ইয়াসমিন বেবি মেয়র পদে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামানত হারিয়েছিলেন। বেবি ওই পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মরহুম টিপু সুলতানের দ্বিতীয় স্ত্রী।

শনিবার বিকালে অনুষ্ঠিত সারিয়াকান্দি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে শাহাদত হোসেন সনি (দেওয়াল ঘড়ি) ১৪৭ ভোট পেয়ে সভাপতি হন। তার নিকটতম আমিরুল মোমিন পিন্টু (মই মার্কা) পেয়েছেন ১৪৩ ভোট। অপরপ্রার্থী মাহবুবুর রহমান রুস্তম পেয়েছেন ১০২ ভোট ও সাবিনা ইয়াসমিন বেবি পেয়েছেন মাত্র ১ ভোট।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম বাদশা জানান, ধানের শীষের সাবেক মেয়র প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি পৌর বিএনপির সভাপতি পদে মাত্র একটি ভোট পেয়েছেন। অর্থাৎ কেউ তাকে ভোট দেয়নি। তিনি শুধু নিজেকে নিজেই ভোট দিয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা জানান, এহেন ঘটনায় দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর গত শনিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেম যমুনার ঘাটে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

পৌর বিএনপির সভাপতি পদে ১ ভোট পেয়েছেন বেবি

আপডেট সময় ১০:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২