ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় স্বামীকে গরম পানিতে ঝলসে দিলেন স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধায় সাবানা বেগম নামে এক নারী ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত গরম পানি ঢেলে মুখমণ্ডল ঝলসে দিয়েছেন। মোস্তাফিজুর রিপন নামে ওই ব্যক্তি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

রবিবার সকালে স্বামী রিপনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে একই দিন ভোরে গাইবান্ধা শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটে। সাবানা বেগমের স্বামী মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাড়িতে বিছানায় ঘুমাচ্ছিল স্বামী মোস্তাফিজুর রহমান রিপন। ভোরে ঘুমন্ত রিপনের মুখে স্ত্রী সাবানা বেগম ফুটন্ত গরম পানি ঢেলে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এসময় রিপনের চিৎকারে তার মা দরজা খুলে দেখেন রিপনের চোখসহ শরীরের মাথার দিকের বেশিরভাগ অংশই ঝলসে গেছে। এ ঘটনার মধ্য দিয়ে স্ত্রী সাবানা বেগম বাড়ি থেকে পালিয়ে বাড়িতে অবস্থান করছিল। পরে স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর রহমান ঢাকাটাইমসকে বলেন, মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর মুখমণ্ডল ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তখন তার স্ত্রী সদর হাসপাতালে তার স্বামীকে দেখতে এসেছিলেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যহত ছিল। রাত আটটার দিকে আবার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, পারবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

গাইবান্ধায় স্বামীকে গরম পানিতে ঝলসে দিলেন স্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২