ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রত্যেক পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এ দেশ। আমরা মনে করি বঙ্গবন্ধুর সেই আদর্শের সেই দেশে কেউ পূজা করতে পারবে না, বড়দিন করতে পারবে না, বৌদ্ধ পূর্ণিমা হবে না কিংবা মুসলমানদের ধর্মকর্মে কেউ বাধা দেবে—এটা হতে দেওয়া হবে না। সবাই যার যার ধর্ম পালন করবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে উক্তি— ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশে সেটাই চলে আসছে। হাজার বছরের সংস্কৃতি এটাই। পূজামণ্ডপে আমরা সবাই যাই, ঈদের সময়েও তারা আসে আমাদের বাসায়। এই সম্প্রীতি যেন অটুট থাকে সেটাই আমাদের প্রচেষ্টা। গত বছর শারদীয় দুর্গোৎসবে কুমিল্লায় যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছিল, সরকারের নির্দেশনা মানলে তা হতো না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক পূজামণ্ডপে আমরা বাধ্যতামূলক করে দিয়েছি যে, সিসিটিভি ক্যামেরা থাকতেই হবে। আমরা বলেছি, তারা যেন নিজস্ব স্বেচ্ছাসেবক রাখে। কুমিল্লার ঘটনা দেখেছেন। রাত ২টার পর ঘটিয়েছে এক মধ্যবয়সী ছেলে। সে ইচ্ছে করে কুরআন নিয়ে সেখানে স্থাপন করেছে।

যদি সেখানে স্বেচ্ছাসেবক থাকতো তাহলে এটা হতো না বলে আমি মনে করি। দুই-একজন দুষ্কৃতিকারীর জন্য সবাইকে ইয়ে মনে করি না। সবাই শান্তিপ্রিয় মানুষ। দুই-একজন এরকম সারা পৃথিবীতেই থাকে অঘটন ঘটানোর জন্য, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বছর এ ধরনের কোনো তৎপরতার তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গতবারও ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু আমাদের কথা মানা হয়নি। একজন স্বেচ্ছাসেবক রেখেছিলেন তিনি অনেক দূরে গিয়ে ঘুমাচ্ছিলেন। বিভিন্ন জায়গার ক্যামেরা দিয়ে পরে আমরা বের করেছি। পূজামণ্ডপে ক্যামেরা থাকলে তাৎক্ষণিকভাবে ধরা যেতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২