ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করতে কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শত বাধা অতিক্রম করেই বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুব সমাজ।’

রবিবার গণভবনে আয়োজিত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজকে সুশিক্ষিত করতে ক্ষমতায় এসেই কাজ শুরু করে আওয়ামী লীগ। করোনার মাঝে যুব সমাজই সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা পুরো জাতির জন্য উৎসাহের কারণ।’

শেখ হাসিনা বলেন, ‘একটি দেশের প্রকৃত সম্পদ যুবকরা। দেশের নেতৃত্ব তারাই দিতে পারে, দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন। তাই যুবসমাজের উন্নয়নে তিনি ব্যাপকভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিলেন।’

‘স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এদেশের যুবকরা। এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন যুবকরাই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজের উন্নয়নের ধারাবাহিতকায় ছেদ পড়ে জাতির পিতাকে হত্যার পর।

সরকার প্রধান বলেন, ‘৭৫ এর পর সামরিক সরকার ক্ষমতা দখল করেন। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। সেই জিয়াউর রহমান যুব সমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করেছিলেন। তিনি যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।’

অনুষ্ঠানে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে যুবকদের নিয়ে কিছু অংশ পাঠ করেন শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২