ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নার্সরা ক্যানোলা লাগাতে না পারায় শিশুর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

হাতে ক্যানোলা লাগাতে না পারায় এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ৫০ শয্যা হাসপাতালে।

নিহত শিশুটি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরযতিন গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে মো. আবদুল্লাহ।

শিশুটির চাচা মাওলানা রিয়াজ জানান, শুক্রবার রাত ৮টায় ভাতিজা আবদুল্লাহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ডা. আশিকুর রহমানকে দেখান। তিনি স্বাস্থ্য পরীক্ষা করে যাবতীয় ওষুধের প্রেসক্রিপশন করে হাসপাতালে ভর্তি করে দেন। তিনি ক্যানোলা পুশ করে দ্রুত ওষুধ প্রয়োগ করতে বলেন।

কিন্তু ক্যানোলা হাতে পুশ করতে ঘটে অঘটন। প্রথমে শিশুটিকে নিয়ে ইমারজেন্সি রুমে দায়িত্বরত কেউ না থাকায় সেখানে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে শিশুটিকে হাসপাতালের দোতলার দায়িত্বরত নার্সদের রুমে নিয়ে গেলে দেড় ঘণ্টা ধরেও তারা ওই শিশুর হাতে ক্যানোলা পরাতে পারেননি। পরে ভাতিজার মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় শিশুটির শরীরের পানি শুকিয়ে যাওয়ায় ক্যানোলা পরাতে পারেনি নার্সরা। এতে ওষুধ প্রয়োগ করতে না পারায় শিশুটির মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শিশুর মৃত্যু নিয়ে রাতে হাসপাতালে হট্টগোল শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিশু মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নার্সরা ক্যানোলা লাগাতে না পারায় শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১০:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২