ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ব্যবসায়ীর খাটের নিচ থেকে ৭ কোটি টাকা উদ্ধার!

আকাশ জাতীয় ডেস্ক:  

ভারতের পশ্চিমবঙ্গে গার্ডেনরিচ এলাকায় পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়ি থেকে অন্তত সাত কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তরা বিশেষ অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করেন। খবর আনন্দবাজারের।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে কলকাতা শহরের চারটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তবে সেই অভিযান শুরুর পর থেকে দুপুর গড়িয়ে গেলেও নিসারের হেফাজতে ঠিক কত টাকা রয়েছে, তা জানা যাচ্ছিল না।

ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুরে অবশেষে ইডি জানায়, নিসারের দোতলার বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা পাওয়া গেছে।

নিসারের দোতলার বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল। তাতে ৫০০ এবং ২০০০ টাকা নোট রাখা ছিল।

শনিবার সকাল থেকেই নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকাসহ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে তল্লাশি অভিযান চালান ইডি কর্মকর্তারা।

একটি মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্তের অংশ হিসাবেই এই অভিযান বলে সূত্র মারফত জানা গেছে।

তবে নিসারের গার্ডেনরিচের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের পর যাবতীয় অভিযানের কেন্দ্রে চলে আসে শাহি আস্তাবল গলির নিসারের দোতলা বাড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ব্যবসায়ীর খাটের নিচ থেকে ৭ কোটি টাকা উদ্ধার!

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২