ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দালাল ধরে বিদেশ না যেতে মন্ত্রীর পরামর্শ

আকাশ জাতীয় ডেস্ক:  

দালাল ধরে বিদেশে না যেতে পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ ব্যাপারে তিনি সকর্ত করে বলেন, দালালের মাধ্যমে বিদেশ গিয়ে সমস্যায় পড়তে হয়।

বিশেষ করে ইউরোপসহ অন্যান্য দেশে এ সমস্যা বেশি হয়।

অনেকেই দালালের মাধ্যমে টাকা খরচ করে বিদেশে গিয়ে বিপদের মধ্যে রয়েছেন। দালালের মাধ্যমে পাসপোর্ট বানালেও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তাই সরকারিভাবে পাসপোর্ট তৈরি করার জন্য প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম টুঙ্গিপাড়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠাবে। অঙ্গীকার রয়েছে প্রতিটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করার, যাতে প্রবাসীরা সহজেই তাদের কর্ষ্টাজিত টাকা নিরাপদে তাদের পরিবারের কাছে পাঠাতে পারে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ফিতা কেটে ও ফলক উন্মেচন করে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম টুঙ্গিপাড়া শাখার উদ্বোধন করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহধর্মিণী ড. নাসরীন আহমদ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দালাল ধরে বিদেশ না যেতে মন্ত্রীর পরামর্শ

আপডেট সময় ০৭:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২