ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সিজান নামে দেড় মাসের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মা ও কোলে থাকা শিশুটি রাস্তার ওপর পড়ে গেলে পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা ধাওয়া করে পিকআপটিকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০১:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২