ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

জাহাজ-কার্গোর সংঘর্ষ, তেল ছড়াচ্ছে নদীতে

অাকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশের বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে তেল ছড়িয়ে পড়ছে।আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, সকালে চরকাউয়া পয়েন্টে তেলবাহী জাহাজ এমটি ফজলের সঙ্গে মালবাহী কার্গো এমভি মায়ের দোয়া-২-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী জাহাজটির সম্মুখভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই অংশ দিয়ে তেল বের হয়ে তা নদীতে ছড়িয়ে পড়ছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জাহাজ-কার্গোর সংঘর্ষ, তেল ছড়াচ্ছে নদীতে

আপডেট সময় ০৩:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭