ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২য় বিয়ে করতে গিয়ে ধরা…

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৪)।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন রাত ৯টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে থানায় সোহেল রানার নামে মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।

সোহেল নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ওই বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন সোহেল।

আটক সোহেল বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে প্রতারণা করতো। সে অভিযোগও রয়েছে তার নামে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সে যেভাবে প্রতারণা করে তা বোঝার কোনো উপায় নেই। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

২য় বিয়ে করতে গিয়ে ধরা…

আপডেট সময় ০৮:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২