ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন তা জানেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া গত কয়েকদিন প্রধান বিচারপতির সঙ্গে কোন যোগাযোগ নেই বলেও জানান তিনি।

প্রধান বিচারপতির সাথে যোগাযোগ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কয়েকদিন হল তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন তা আমি যানি না। উনি ছুটিতে আছেন। আমরা জানি যে, উনি ক্যান্সারের পেসেন্ট।

প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্য প্রসঙ্গে আ্যটর্নি জেনারেল বলেন, আইনজীবী সমিতি একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের দখলে। তাদের ওইসব বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নেই।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট জয়নুল আবেদীন আইনজীবী সমিতির এক জরুরি মিটিংয়ের পর বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর প্রচণ্ড চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

দীর্ঘ অবকাশকালীন ছুটির পর মঙ্গলবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়।

সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭