ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের কোনো নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না

আকাশ জাতীয় ডেস্ক:  

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের আর কোনো নাগরিককে বাংলাদেশে অনুবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

তিনি বলেছেন, মিয়ানমারের ছোড়া গোলা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূমিতে পড়েছে। আমাদের সরকার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে জোর প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

কক্সবাজারের এক অভিজাত হোটেল আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত লার্নিং অ্যান্ড শেয়ারিং ইভেন্ট শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এনামুর রহমান এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। এর আগে দুটি উদ্যোগ ব্যর্থ হলেও গত ৫ বছরে কাজের যে অগ্রগতি হয়েছে তাতে আশা করা যায় আগামী অক্টোবরের মধ্যে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মো. রেজওয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রহমান।

বিভিন্ন আইএনজিও, এনজিও এবং উপকারভোগীরাও উপস্থিত ছিলেন কর্মশালায়।

হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ভূমিহীন ও গৃহহীন ৩৪৫টি পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ঘর বরাদ্ধ পাওয়া ১০টি উপকারভোগী পরিবারের মাঝে চাবি তুলে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের কোনো নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না

আপডেট সময় ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২