ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুখের আশায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে, বছর পেরোতেই স্বামী-স্ত্রীর বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

সুখের আশায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে। কিন্তু তাতেও সুখ হলো না। দ্বিতীয় বিয়ের এক বছরের মাথায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেন।

ঝিনাইদহের কালীগঞ্জের বানুড়িয়া গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী শিপন হোসেন ও তার স্ত্রী রিয়া খাতুনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিপন হোসেন উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, এক বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে রিয়া খাতুনকে বিয়ে করেন শিপন। এরপর থেকে তাদের ভালোই চলছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার সকালে শিপন হোসেন ও তার স্ত্রী একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরমধ্যে স্ত্রীর অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রণজিৎ কুমার জানান, সকালে স্বামী-স্ত্রী বিষপান করায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে স্বামীর অবস্থা ভালো। স্ত্রীর অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুখের আশায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে, বছর পেরোতেই স্বামী-স্ত্রীর বিষপান

আপডেট সময় ১০:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২