ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিজয় দিবসের আগেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবেন গৌতম আদানি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতীয় ধনকুবের গৌতম আদানি পূর্ব ভারতের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন। বিজয় দিবসের আগেই রপ্তানি শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রথম দিন সোমবার রাতে দিল্লিতে তার সাথে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে।

প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকলে জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশের রয়েছে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপক নির্ভরশীলতা। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিজয় দিবসের আগেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবেন গৌতম আদানি

আপডেট সময় ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২