ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির অভিযোগে উত্তরায় চার বোন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সম্পর্কে তারা চার বোন।

তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হওয়ার পরে সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। আটকরা পরস্পর বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। কিন্তু তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি করেন। এর আগেও তারা গ্রেফতার হয়েছে।

আটকরা হলেন, আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

তারা ৪ বোন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়।

মঙ্গলবার সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুরির অভিযোগে উত্তরায় চার বোন গ্রেফতার

আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২