ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত আমাদের বন্ধু, আমরা একে অন্যকে সহযোগিতা করি: শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা ও নয়াদিল্লির তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যতবার এখানে আসি, এটা আমার জন্য খুব সুখকর, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য।’

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের বন্ধু। যখন আমি এখানে আসি, এটি আমার জন্য আনন্দদায়ক, বিশেষত আমরা সর্বদা স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করি। আমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অন্যকে সহযোগিতা করি।’

এছাড়া প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন, ‘হাম হামেশা আভারি হু ভারত কি ওর। হামারা দেশ যাব সোয়াধিনতা অর্জন কিয়া, লিবারেশন ওয়ার হুয়া, ইহাকি লোগোনে যেয়সা হামারা সাথ থি, সাপোর্ট কি, উনকা জিতনা কন্ট্রিবিউশন হ্যায় হামেশা ইসকো সোয়াগাত কারতি হু। হাম রিয়েলি আভারি হু। মেরে ওর সে ভারতবাসী কো হামারা শুভেচ্ছা, স্বাগতম।’

কথাগুলো আবার বাংলায় বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু চেষ্টা করলাম হিন্দিতে বলতে। ৬ বছর ছিলাম এখানে, একটু একটু শিখেছি। সেখান থেকে একটু বললাম যে, আমার তরফ থেকে ভারতবাসীকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আর সেই সাথে সাথে ’৭১ সালে ভারতবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সবক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা পেয়েছি, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদির সঙ্গে করমর্দন করেন শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।

আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত আমাদের বন্ধু, আমরা একে অন্যকে সহযোগিতা করি: শেখ হাসিনা

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২