ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

আকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ সোমবার বিকালে নয়াদিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে এই সাক্ষাৎ হয়।

এরপর ভারতীয় মন্ত্রীর বরাত দিয়ে সিনিয়র পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ‌‘সেখানে (রাখাইন রাজ্য) সৃষ্ট অস্থিরতার দিকে নজর রাখছে ভারত।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘দ্বিপাক্ষিক বৈঠকের মূল এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রাখাইনে সাম্প্রতিক অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে কি না, তা নিয়ে সবার মনে শঙ্কা আছে। ভারতও লক্ষ্য করেছে রাখাইনে অশান্তি বিরাজ করছে। এটা কারও জন্য মঙ্গলজনক নয়।’

‘এছাড়া ইউক্রেন রাশিয়া পরিস্থির কারণে পুরো বিশ্ব যে অর্থনৈতিক সংকটে পরেছে তা নিয়েও আলোচনা হয়েছে। সংকট মোকাবিলায় সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর আলোকপাত করা হয়েছে,’- বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

আপডেট সময় ১১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২