ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউটিউব গ্রামে প্রতি পরিবারের আয় লক্ষাধিক রুপি!

আকাশ নিউজ ডেস্ক:

গ্রামে মোট তিন হাজার জন বসবাস করেন। কিন্তু তাদের মধ্যে এক হাজার জনই ইউটিউবার। শুধু তাই নয়, গ্রামের প্রতিটি পরিবারেরই আয় লক্ষাধিক রুপি।

এমনই একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে ভারতের ছত্তিশগড়ে। যেখানে কেউ কমেডিয়ান, কেউ যাত্রাপালার সঙ্গে জড়িত। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই কোনও না কোনও শিল্পীসত্তা রয়েছে। গ্রামটির নাম তুলসী। ছত্তিশগড়ের রাজধানী রাইপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটিতে কৃষিকাজ যেমন জীবিকার একটি উপায়, তেমনই যুবক-যুবতীরা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে নিজেদের শিল্পীসত্তা তুলে ধরে প্রচুর উপার্জনও করছেন। তাদের মধ্যে অনেকে সফল হয়েছেন। আবার ব্যর্থও হয়েছেন কেউ কেউ। গ্রামের বেশিরভাগ মানুষই হাস্যরসাত্মক কৌতুক ভিডিও বানান। এই কারণে তুলশী গ্রাম ‘লাফটার চ্যাম্পিয়নদের গ্রাম’ নামেও পরিচিতি পেয়েছে।

সন্দীপ সাহু নামে গ্রামের এক ইউটিউবার বলেন, ‘আমাদের গ্রামে সকলেই কোনও না কোনও শিল্পকর্মের সঙ্গে জড়িত। আমাদের বাবা-চাচাদেরও দেখেছি কেউ গান, কেউ নাটক অথবা যাত্রা করেছেন। গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরেই চাকরি এবং চাষাবাসের পাশাপাশি শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন। যা পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে গেছে।’

তার কথায়, ‘এখন ইন্টারনেট আর স্মার্টফোনের যুগ। ফলে গ্রামের বেশিরভাগ মানুষই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নানা রকম ভিডিও আপলোড করেন। আর সেখান থেকে উপার্জনও করছেন তারা।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউটিউব গ্রামে প্রতি পরিবারের আয় লক্ষাধিক রুপি!

আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২