ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতের ‘পদ্মা সেতু’ সুপার স্পেশালাইজড হাসপাতাল: বিএসএমএমইউ উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে বিরাজ করছে সাজ সাজ রব। এখানে কর্মরত শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ৭৫০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সেন্টার বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকে ঘিরে এই উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই হাসপাতালের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সরাসরি উপস্থিত হয়ে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকে সামনে রেখে রবিবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য সচিব মো. সাইফুল হাসান বাদল সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধীন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শ দেন।

এই সময় বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ শিগগির চালু হতে যাওয়া সুপার স্পেশালাইজড হাসপাতালকে ‘স্বাস্থ্যখাতের পদ্মা সেতু’ হিসেবে উল্লেখ করে বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের সূচনা হবে। দেশেই রোগীরা বিশ্বমানের চিকিৎসেবা পাবেন। চিকিৎসার প্রয়োজনে রোগীদেরকে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। দেশে চিকিৎসকদের জন্য অত্যাধুনিক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের ব্যবস্থা, বায়োমেডিক্যাল রিসার্চ, জিন থেরাপি, রোবটিক সার্জারি এবং জনগণের জন্য উচ্চমানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে হৃদরোগ, কিডনি রোগ, লিভার, গল ব্লাডার ও প্যানক্রিয়েটিক, অরগান ট্রান্সপ্লান্ট, ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, নিউরোসার্জারিসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে চিকিৎসাক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সভায় বিএসএমএমইউর উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপউপাচার্য (একাডেমিক) একেএম মোশাররফ হোসেন, উপউপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার তপাদার প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যখাতের ‘পদ্মা সেতু’ সুপার স্পেশালাইজড হাসপাতাল: বিএসএমএমইউ উপাচার্য

আপডেট সময় ১০:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২