ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোর পর্বে তুলে নিলো সেই হারের বদলা।

ভারতের দেওয়া ১৮১ রানের লক্ষ্য টপকে পাকিস্তান এক বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে। দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।

এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটী বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।

শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।

দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। অবশেষে এক বল হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

আপডেট সময় ১১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২