ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচারপতি আব্দুল ওয়াহহাব অস্থায়ী প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়াকে অস্থায়ী প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। সোমবার রাত বারোটা ২০মিনিটে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গেজেট প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ওই গেজেটটি প্রকাশ করা হয় বলে তিনি জানান।

এর আগে গত রোববার বিকেল ৩টার দিকে এক মাসের ছুটি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর এক আবেদন পাঠান প্রধান বিচারপতি। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে প্রধান বিচারপতি ওই আবেদন পাঠান।

তবে প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির দায়িত্ব পালনে একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। সেই বিধান অনুসারে আপিল বিভাগের বিচারকদের মধ্যে জেষ্ঠ্যতার ভিত্তিকে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হলো।

এদিকে অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল আদালত বসার পূর্বে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সকল আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। আর এ কারণে সুপ্রিম কোর্টের বাগানে একটি প্যান্ডেলও সাজানো হয়েছে।

এছাড়া সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট খোলা এবং এর বেঞ্চ পূনর্গঠনের বিষয়টি জানানো হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে এসব বেঞ্চ পূনর্গঠন করা হয়। এর ফলে হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চের তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা পেয়েছে। যার মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ, একটি বৃহত্তর বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বিচারপতি আব্দুল ওয়াহহাব অস্থায়ী প্রধান বিচারপতি

আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭