ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাফে অংশগ্রহণ করতে নেপাল পৌঁছেছে নারী ফুটবল দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে আজ নেপালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন তারা।

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

নেপালে সাপ চ্যাম্পিয়নশিপ আয়োজনের আগে বাংলাদেশের জন্য দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তারা তা আয়োজন করতে পারেনি। তবে দীর্ঘদিন অনুশীলন করেই সাফের জন্য নিজেদের প্রস্তুত করে গেছেন সাবিনা-আঁখিরা।

এবারের সাফে অংশ নিচ্ছে সাতটি দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে।

নারী সাফের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের। সবশেষ ২০১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ ফুটবলার আছেন এবারের স্কোয়াডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাফে অংশগ্রহণ করতে নেপাল পৌঁছেছে নারী ফুটবল দল

আপডেট সময় ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২