ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লা লিগা ছাড়ার কথা ভাবছে বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কাতালুনিয়া প্রদেশ যদি সত্যি সত্যি স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সেলোনাকে লা লিগা ছেড়ে দিতে হবে এমনিতেই। গণভোটে যে রায় মিলেছে, তার ভিত্তিতে এ ব্যাপারে ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ক্লাবটি। সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউর মতে, মাতৃভূমির স্বাধীনতার কথা মাথায় রেখে বিকল্প চিন্তা করতে হবে স্প্যানিশ লিগের জনপ্রিয় এই ক্লাবকে।

গণভোটের দিন সহিংস পরিস্থিতিতে লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচটি খেলতে চায়নি বার্সা। এ ব্যাপারে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও ফল হয়নি। শেষ পর্যন্ত চাপে পড়েই দর্শকবিহীন ন্যু ক্যাম্পে খেলেছে তারা। ৩-০ গোলে জয় পেলেও কাতালুনিয়া যদি স্বাধীন হয়ে যায়, তাহলে বার্সার পরবর্তী করণীয় নিয়েই আলোচনাটা বেশি হয়েছে।
স্পেনের কেন্দ্রীয় সরকার এর মধ্যেই গণভোটকে ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়েছে। সোমবার সে ঘটনার সুর ধরেই বার্তোমিউ বলেছেন, ‘এখনো পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে আলোচনা করবে ক্লাবের পরিচালনা পর্ষদ। এখানে মাথা গরম করার সুযোগ নেই।’

পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন বার্সা প্রেসিডেন্ট। তিনি পুরো ব্যাপারটিই পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দিতে চান, ‘আমরা ব্যাপারটা নিয়ে ভালোমতো আলোচনা করলে অবশ্যই এর একটা সমাধান বের করা সম্ভব। কিন্তু যদি এটা (স্বাধীনতা) ঘটে যায়, তবে পরিচালনা পর্ষদ সেটা দেখবে।’

এর আগে কাতালান ক্রীড়ামন্ত্রী জেরার্ডো ফিগেরাস বলেছিলেন, ‘লা লিগার কাতালান দলগুলো অর্থাৎ-বার্সেলোনা, এসপানিওল ও জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় খেলতে চায়। সেটা স্প্যানিশ লিগ হতে পারে, কিংবা প্রতিবেশী দেশ ইতালি, ফ্রান্স কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগও হতে পারে।’

এদিকে বার্সেলোনা প্রিমিয়ার লিগে খেলতে এলে সেটি লিগের সব দলের জন্যই কঠিন হবে। আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার অবশ্য স্বাগতই জানিয়েছেন বার্সেলোনাকে। ৩টি ভাষায় পারদর্শী এই ফরাসি কোচ প্রয়োজনে কাতালান ভাষা শেখার প্রতিশ্রুতিও দিয়েছেন ‘বার্সেলোনা প্রিমিয়ার লিগে খেললে সেটি সব দলের জন্যই কঠিন হবে। কিন্তু আমি মনে করি তারা এখনো অতটা গুরুতর পরিস্থিতিতে পৌঁছায়নি। তবে ব্যাপারটা চমকপ্রদ এবং ফুটবল দল হিসেবে বার্সেলোনার সিদ্ধান্তের দিকে সবারই নজর থাকবে। যত যাই হোক, বার্সেলোনা কিন্তু ভীষণভাবেই একটা রাজনৈতিক ক্লাব।’
২৪ বার লা লিগার শিরোপা জিতেছে ক্লাবটি। রিয়াল মাদ্রিদের পর লা লিগার ইতিহাসে দ্বিতীয় সফলতম ক্লাব যদি স্প্যানিশ লিগ থেকে বেরিয়েই যায়, তাহলে এই লিগের চেহারা যে বিবর্ণ রূপ নেবে, সেটা না বললেও চলছে। সূত্র: মার্কা, গোল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

লা লিগা ছাড়ার কথা ভাবছে বার্সেলোনা

আপডেট সময় ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭