ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে প্রবীণ নিবাস ও হাসপাতাল নির্মাণ করবে সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে প্রবীণ ব্যক্তিদের জন্য প্রবীণ নিবাস, জরা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। দুই একর জমির উপর দশ তলা বিশিষ্ট ভবন নির্মাণের নকশা তৈরির কাজ চলছে। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি অনুমোদনও দিয়েছে। এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস।

সিলেট শহরতলীর খাদিমনগর বাইপাস এলাকায় এটি নির্মাণের জন্য জমিও নির্ধারণ করা হয়েছে। এতে প্রবীণ ব্যক্তিদের থাকা ও চিকিৎসাসহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটি নির্মাণের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক মো. মহীউদ্দিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে প্রবীণ দরদী উল্লেখ করে বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, দেশ-জাতির সম্পদ। তারা এ দেশেরই নাগরিক। আর তাই, সরকার প্রবীণদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সহানুভূতিশীল হওয়ায় প্রবীণদের জন্য চালু হয়েছে বয়স্ক ভাতা কর্মসূচি, অনুমোদিত হয়েছে জাতীয় প্রবীণ নীতিমালা এবং পাশ হয়েছে পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩। এছাড়াও ২০১৪ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ দেশের ৬০ বা তদউর্দ্ধ বয়সী প্রবীণ জনগোষ্ঠীকে জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য বড় পাওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে প্রবীণ নিবাস ও হাসপাতাল নির্মাণ করবে সরকার

আপডেট সময় ১২:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭