ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি! বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প

ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুরুর দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে বেড়েছে আত্মবিশ্বাস। লিভারপুল, সাউদ্যাম্পটনের পর লেস্টার সিটিকে হারিয়েছে রেড ডেভিলরা।

বৃহস্পতিবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। লিগ শুরুর দুই ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ও ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ। এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন সাঞ্চো। রাশফোর্ডের পাসে বক্সের ভেতর বল পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন সাঞ্চো। দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এক গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ ম্যাচ খেলে এখনো জয়ের খাতা খুলেনি লেস্টার সিটি। এক ড্র ও চার হারে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়

আপডেট সময় ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২