ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামিন পেলেন মির্জা ফখরুল-খসরু, রিজভী আত্মসমর্পণ করেননি

আকাশ জাতীয় ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘দাঙ্গার উসকানি’ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে তারা ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, কালাম খানসহ কয়েকজন। শুনানিতে তারা বলেন, যে ধারায় এ মামলা হয়েছে তা জামিনযোগ্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ মামলার আসামি। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেনি বা জামিন নেননি। মামলার বাদী এবি সিদ্দিকীও এদিন আদালত ছিলেন না।

২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীবের মৃত্যু হলে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। নিরাপদ সড়কের দাবিতে টানা কয়েক দিন ধরে শিক্ষার্থীদের ওই নজিরবিহীন আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে দেশ।

এরপর ওই বছরের ৬ আগস্ট জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে তিন বিএনপি নেতার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ‘রাজনীতিকরণ’ এবং সারাদেশে ‘দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয় সেখানে।

আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষ ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।

সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুন ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তিন আসামির নামে সমন জারি করেন। সে অনুযায়ী ফখরুল ও আমীর খসরু আত্মসমর্পণ করে জামিন নিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামিন পেলেন মির্জা ফখরুল-খসরু, রিজভী আত্মসমর্পণ করেননি

আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২