ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:

দূর-পাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা থেকে তা ২ টাকা ১৫ পয়সায় নামল।

এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতেও পাঁচ পয়সা কমিয়ে কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়াও, সিটিতে সর্বনিম্ন ভাড়া ৮ থেকে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন ভাড়ার এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূর।

এর আগে ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক ডাকা হয়।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমেছে

আপডেট সময় ০৬:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২