ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফালতু লোক দলে না নেয়া আর টাকার পেছনে না ছুটতে ছাত্রলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগকে গোছাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার বিষয়টি ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাকার পিছনে না ছুটতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘টাকার পাহাড় গড়ে কোনো লাভ নেই। এক দিন খালি হাতেই চলে যেতে হবে। অর্থ-সম্পদের দিকে না দৌড়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু সংগঠন গোছানোর জন্য মন্ত্রিত্ব পর্যন্ত ত্যাগ করেছেন। সেটা থেকে শিক্ষা নিতে হবে।’

‘তবে এখন মন্ত্রিত্ব পেতে অনেকে সংগঠন করে। সংগঠন শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীদের সে রকম মনমানসিকতা গড়ে তুলতে হবে।’

গ্রুপ ভারি করার জন্য যাকে তাকে দলে ঢোকানোর বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ এতবড় একটি সংগঠন, এখানে অনেকেই আসে। পরে নিজেরা গণ্ডগোল করে আর বদনাম হয় ছাত্রলীগের। এজন্য আলতু-ফালতু লোক ছাত্রলীগে ঢোকানো যাবে না। এ ব্যাপারে সতর্ক হতে হবে। কারণ এক শ্রেণির লোক ছাত্রলীগের পেছনে লেগে আছে।’

দেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের মানবিক কাজের প্রশংসাও করেন আওয়ামী লীগ সভাপতি। বিশেষ করে করোনাভাইরাস মহামারীর সময় সাধারণ মানুষের পাশে থাকা আর কৃষকদের ধান কেটে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘সবচেয়ে বেশি যেটা দরকার, লেখাপড়া শিখতে হবে। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আধুনিক জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি চাই। কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসবে, তার উপযুক্ত নাগরিক হিসেবে প্রজন্ম তাদের প্রস্তুত করবে। দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফালতু লোক দলে না নেয়া আর টাকার পেছনে না ছুটতে ছাত্রলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২