ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিভারপুলের দেওয়া ৯ গোল খেয়ে চাকরি হারালেন পার্কার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে শনিবার রাতে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারে বোর্নমাউথ। বড় ব্যবধানে হারের পর কোচ স্কট পার্কারকে ছাঁটাই করলো ক্লাবটি।

ম্যাচটিতে লিভারপুলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বোর্নমাউথ। প্রথমার্ধে পাঁচ গোল খাওয়ার পর বিরতির পর আরও চার গোল হজম করে দলটি। লজ্জাজনক এই হারের সব দোষ গিয়ে পড়লো কোচের গায়ে। আর তাই চাকরি হারাতে হলো তাকে।

স্কটকে বিদায় জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, ‘দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত। ’

২০২১ সালের জুনে বোর্নমাউথের দায়িত্বে আসেন স্কট। ওই মৌসুমেই দলটিকে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ করিয়ে তুলে আনেন প্রিমিয়ার লিগে। মূল প্রতিযোগীতায় এসেই প্রথম ম্যাচে অ্যাস্ট ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে ক্লাবটি। কিন্তু এর পরের তিন ম্যাচ হারতে হয় বাজেভাবে। শেষ ম্যাচে গিয়ে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

লিভারপুলের দেওয়া ৯ গোল খেয়ে চাকরি হারালেন পার্কার

আপডেট সময় ০৭:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২